শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

দনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলা, ৬০ রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে
দনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলা, ৬০ রুশ সেনা নিহত

অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি প্রশিক্ষণ এলাকায় দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৬০ রুশ সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, দনেৎস্ক অঞ্চলে একজন জ্যেষ্ঠ কমান্ডারের আগমনের জন্য সৈন্যরা সেখানে জড়ো হয়েছিলেন।

এ হামলায় আরও বহু রুশ সৈন্য আহত হয়েছেন। বুধবার পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

প্রশিক্ষণ শিবিরের ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে অনেকের মরদেহ পড়ে আছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে হামলার এই ঘটনা ঘটেছে।

পরে পুতিনের সঙ্গে বৈঠকে দনেৎস্কের ওই অঞ্চলসহ কয়েকটি এলাকায় রাশিয়ার সামরিক বাহিনী সফল হয়েছে। সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনীর কাছ থেকে রুশ সৈন্যদের আভদিভকা শহরের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে আলোচনা করেছেন তারা।

তবে দনেৎস্কের ট্রুডোভস্কি গ্রামের কাছের এই হামলার বিষয়ে রাশিয়া অথবা ইউক্রেন কোনও দেশই আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ৩৬তম মোটরচালিত রাইফেল ব্রিগেডের সদস্যরা সাইবেরিয়ার ট্রান্সবাইকাল অঞ্চলে অবস্থিত পূর্ব সামরিক অঞ্চলের ২৯তম সেনা কমান্ডের মেজর জেনারেল ওলেগ মোইসিয়েভের জন্য অপেক্ষা করছিলেন।

হামলায় বেঁচে যাওয়া একজন সেনার বরাত দিয়ে বলা হয়েছে, ৩৬তম রাইফেল ব্রিগেডের কমান্ডাররা সৈন্যদের উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিলেন। যুক্তরাষ্ট্রের তৈরি হাইমারস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার মাধ্যমে সৈন্যদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, হামলার পর ঘটনাস্থলে কয়েক ডজন সৈন্যের মরদেহ পড়ে আছে। হামলায় আহত দুই সৈন্য বলেছেন, কমপক্ষে ৬০ জন মারা গেছেন।

তবে হামলার এসব ভিডিওর সত্যতা এখনও যাচাই করা যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com