বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জের বাজিতপুরে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুরে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপিত্তর মাধ্যমে এসব তথ্য জানান কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মাছমা এলাকার মো. শামছুল হকের ছেলে মো. শাহিন মিয়া (২৬), একই উপজেলার শ্রীঘর এলাকার নাসির মিয়ার ছেলে মাছুম মিয়া (২৭) ও ভলাকুটকান্দি এলাকার মো. জুরু মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২৯)।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে বাজিতপুর উপজেলার চেংগাটি গ্রামস্থ এমপির ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। এসময় মাদক কারবারি মো. শাহিন মিয়া (২৬), মাছুম মিয়া (২৭) ও উজ্জ্বল মিয়াকে (২৯) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা ও ২টি মোবাইলফোন উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি মো. শাহিন মিয়া (২৬), মাছুম মিয়া (২৭) ও উজ্জ্বল মিয়া (২৯) মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com