শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে কৃষকের মাঝে উফশী-আউশ ধান ও সার বিতরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে
তাড়াইলে কৃষকের মাঝে উফশী-আউশ ধান ও সার বিতরণ
কিশোরগঞ্জের তাড়াইলে প্রণোদনা কর্মসূচি (২০২৩-২০২৪) আওতায় উফশী আউশ ধানের উপকরণ সহায়তা বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার পরিষদ হলরুমে কৃষকের মাঝে উফশী-আউশ ধান ও সার বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা।এছাড়াও উপজেলা প্রশাসনের সকল কার্যালয়ের প্রধান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকগণসহ নানান শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন কৃষকদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, কৃষি ক্ষেত্রে কারিগরি সমস্যা এবং ফসলের রোগ বালাই দেখা দিলে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা আছেন তাদের পরামর্শ নিবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা জানান, সরকার চলতি বছর তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে ৭৫০ জন কৃষককের মাধ্যমে অর্থাৎ ৭৫০ বিঘা জমিতে উফশি আউশ ধান চাষের লক্ষ্য নির্ধারন করেছে। তারই আলোকে ৭৫০ জন কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com