শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় গৃহবধুকে ধর্ষনের অভিযোগে দুই ব্যক্তি গ্রেফতার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় গৃহবধুকে ধর্ষনের অভিযোগে দুই ব্যাক্তি গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক গৃহবধুকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। আজ বুধবার (৫ জুন) বিকেল পাঁচটার দিকে উপজেলার কোদালিয়া পূর্বপাড়া হাবিবের বাড়ি থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একই এলাকায় ওই গৃহবধু ধর্ষনের শিকার হন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার কোদালিয়া পূর্বপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে হাবিব মিয়া (৫০) এবং কিশোরগঞ্জের কালটিয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে জজ মিয়া (৪৫)। হাবিব মিয়া পেশায় একজন কৃষক ও জজ মিয়া পেশায় একজন অটোরিক্সা চালক বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ওই গৃহবধুকে পার্শ্ববতী কিশোরগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে জজ মিয়া তার অটোরিক্সায় তুলে হাবিব মিয়ার বাড়িতে নিয়ে যান। পরে হাবিব মিয়ার বাড়ির পেছনের একটি আঁখ ক্ষেতে নিয়ে তারা দুইজনে মিলে ওই গৃহবধুকে রাতভর ধর্ষন করে ফেলে রেখে যায়। এতে ওই গৃহবধু অসুস্থ হয়ে পড়ে।

বুধবার সকালে সেখান থেকে গৃহবধু নিজেই কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে ভর্তি হন। খবর পেয়ে তার স্বামী হাসপাতালে ছুটে যান। সেখানে গৃহবধু তার স্বামীর কাছে ঘটনার বিস্তারিত খুলে বলেন। পরে বিকেল পাঁচটার দিকে হাসপাতাল থেকে স্বামী গৃহবধুকে সঙ্গে নিয়ে অভিযুক্ত হাবিবের বাড়িতে যান। সেখানে গিয়ে হাবিবের সঙ্গে জজ মিয়াকেও বসে থাকতে পান তারা। পরে এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনার এক ফাঁকে কৌশলে গৃহবধুর স্বামী মুঠোফানে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে বিষয়টি জানান। কিশোরগঞ্জের পুলিশ সুপার মুঠোফোনে পাকুন্দিয়া থানার ওসিকে ওই অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন। পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু দ্রুত হাবিবের বাড়িতে ছুটে গিয়ে সেখান থেকে অভিযুক্ত হাবিব ও জজ মিয়াকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানায় নিয়ে যান।

পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, এসপি স্যারের নির্দেশে অভিযুক্ত হাবিব মিয়ার বাড়ি থেকে হাবিব ও জজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই গৃহবধুকে ধর্ষনের বিষয়টি স্বীকার করেছে। স্বীকারোক্তি অনুযায়ী তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাদের আদালতে পাঠানো হবে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com