শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে গোসলে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে গোসলে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ইয়াছিন (১৫) নামের এক স্কুল ছাত্র ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। শনিবার (১৩ জুলাই) দুপুরে বাড়ির পাশে এই ঘটনা ঘটে। ইয়াছিন উপজেলার চরকাওনা বেলতলি গ্রামের এংরাজ মিয়ার ছেলে। তিনি চরকাওনা কারিগরি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মুজিবুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় ইয়াছিন বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। নদীতে সাঁতার কাটার সময় স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজা খুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেয় স্থানীয়রা। পাকুন্দিয়ায় কোনো ডুবুরি দল না থাকায় জেলা ফায়ার সার্ভিস অফিসকে জানানো হয়েছে। সেখান থেকে একটি ডুবুরি দল আসছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজা খুঁজির কাজ চলছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com