রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ শেখ হাসিনার, পরবর্তী গন্তব্য লন্ডন!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে
গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ শেখ হাসিনার, পরবর্তী গন্তব্য লন্ডন!

শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে সোমবার দুপুরে সরকারি বাসভবন ‘গণভবন’ ছাড়েন। তাঁকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশে।

দিল্লির নিকট গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস বা বিমানবাহিনীর ঘাঁটিতে নামল শেখ হাসিনার বিমান। একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

জানা গেছে, হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে একটি অসমর্থিত সূত্রের খবর, হাসিনা সম্ভবত লন্ডনে যাবেন। ভারতে তিনি কোনও রাজনৈতিক আশ্রয় চাননি। সোমবার রাতেই তিনি লন্ডনের পথ ধরতে পারেন।

সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমানে হাসিনা গাজিয়াবাদে নামেন। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা এবং কয়েক জন অফিসার।

গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন ‘গণভবন’ ছাড়েন শেখ হাসিনা। তাঁকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশে।

বাংলাদেশে সেনাবাহিনীর অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠিত হচ্ছে বলে জানানো হয়েছে। একটি সূত্রের দাবি, তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেয়া হয় ইস্তফা দেয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাঁকে দেয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি। তবে অন্য একাধিক সূত্রের দাবি, পুরো বিষয়টিই হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে। তার পরেই হাসিনা ইস্তফা দেন।

সূত্র: আনন্দবাজার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com