শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় অটোরিক্সা-মোটর সাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অটোরিক্সা-মোটর সাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিক্সার সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত ইসলাম নাইম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার চিলাকাড়া নামক এলাকায় পাকুন্দিয়া-কিশোরগঞ্জ পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আমিনুল ইসলাম রিটনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে নাইম বাড়ি থেকে মোটর সাইকেলে করে জেলা শহর কিশোরগঞ্জ যাচ্ছিলেন। চিলাকাড়া নামক এলাকায় গিয়ে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি অটোরিক্সার সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাইম ছিটকে রাস্তার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।

পাকুন্দিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। শুনেছি নিহতের লাশ নিজ বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com