সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

মাহি বি চৌধুরীকে বঙ্গভবনে ঢুকতে দেয়নি জনতা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে
মাহি বি চৌধুরীকে বঙ্গভবনে ঢুকতে দেয়নি জনতা

বিকল্পধারা বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ঢুকতে দেয়নি সাধারণ জনতা। এ সময় তাকে দেখে দুয়োধ্বনি দেয় উৎসুক জনতা।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাত পৌনে ৯টায় বঙ্গভবনের প্রবেশ পথে আসে মাহি বি চৌধুরীকে বহনকারী গাড়ি। এর আগে রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

পরে প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়। এরপর মাহি বি চৌধুরীর গাড়ি এলে তাকে দেখে ব্যাঙ্গাত্মক নানা ধরনের স্লোগান দিতে থাকে বঙ্গভবনের সামনে জটলা পাকানো উৎসুক জনতা। তার গাড়ি ঘিরে রেখে ভুয়া ভুয়া স্লোগানে তাকে তিরস্কার করতে থাকে জনতা। একপর্যায়ে তাকে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করা হলেও উৎসুক জনতার চাপে সেটি করা যায়নি। পরে গাড়িটি মাহি বি চৌধুরীকে নিয়ে পিছু হটে এবং বঙ্গভবনের সামনে থেকে চলে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com