বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী, গণহত্যার বিচার দাবি

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে
ভৈরবে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী, গণহত্যার বিচার দাবি

ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে ভৈরব পৌর মাতৃসদন মাঠে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির (ময়মনসিংহ) সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।

এসময় প্রধান অতিথি বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনাসহ ঘটনার সাথে জড়িত প্রত্যেককে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে ফাসির দাবি জানান তিনি। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহিন, সাধারন সম্পাদক ভিপি মজিবুর রহমান প্রমূখ।

এছাড়াও কর্মসূচিতে পৌর ও উপজেলা পর্যায়ের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাতি দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচী শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভৈরব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com