শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইল দামিহা উদয়ন কলেজ অধ্যক্ষের দুর্নীতির অভিযোগের তদন্ত কমিটি গঠন 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে
তাড়াইল দামিহা উদয়ন কলেজ অধ্যক্ষের দুর্নীতির অভিযোগের তদন্ত কমিটি গঠন 

তাড়াইল দামিহা উদয়ন কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমানকে আহ্বায়ক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া সদস্য সচিব ও কলেজের উৎপাদন ও ব্যবস্হাপনা বিভাগের শিক্ষক মাসুদুল আলমকে সদস্য করা হয়েছে। 

জানা গেছে, সোমবার (২৬ আগষ্ট) বেলা ১১ টায় দামিহা উদয়ন কলেজে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, তাড়াইল সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার মোহাইমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালিব উপস্থিত থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ গুলো বিস্তারিত শুনে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি বুধবার (২৮ আগষ্ট) থেকে অধ্যক্ষ আমিনুল ইসলামের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, অপকর্ম ও দুর্নীতির বিষয়ে তদন্তের কাজ শুরু করবেন। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করবে বলে উপস্থিত সকলকে আস্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা লেখাপড়ায় মনোযোগী হও। কারণ, তোমাদেরকে মানবিক গুণাবলি নিয়ে এগিয়ে যেতে হবে ও দেশের জন্য কাজ করতে হবে।
উল্লেখ্য, গত রবিবার (২৫ অগাস্ট) শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অধ্যক্ষের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম, অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন। এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, অধ্যক্ষ আমিনুল ইসলামের পদত্যাগ’ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। দাবি আদায় না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন। এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অধ্যক্ষ কলেজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
.
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, দামিহা উদয়ন কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করবে। কলেজের সমাজ কর্ম বিভাগের দায়িত্বে থাকা সিনিয়র শিক্ষক মমতাজ বেগম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com