বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না, ৫ কোটি টাকা বাজেট নিয়ে যা বললেন নাহিদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে
১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না, ৫ কোটি টাকা বাজেট নিয়ে যা বললেন নাহিদ

ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের কাজ চলমান থাকায় আগামী ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যার শহিদদের স্মরণে স্মরণসভাটি ১৪ তারিখে হবে না। তারিখ পরে ঠিক হবে। স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ৫ কোটি টাকা যেটা বরাদ্দ দেয়া হয়েছে সারাদেশ থেকে সেটা শহিদদের পরিবারের থাকা খাওয়ার খরচের মধ্যে রাখা হয়েছে।

ইতিমধ্যে ডক্টর মুহাম্মদ ইউনুসকে সভাপতি এবং মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, জুলাই আন্দোলনে সাংবাদিক মারা গেছেন ৫ জন, আহত হয়েছেন ৯৮ জন। সাংবাদিক মারা যাওয়ার বিষয়ে এটা প্রাথমিক তালিকা।

নাহিদ আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের তালিকা করছে, আজকে পর্যন্ত নিহত ৭২৮ জনের তালিকা এসেছে। ২০২৬৩ জন আহত। চূড়ান্ত তালিকা আসার পর তারিখ ঠিক হবে স্মরণসভার।

তথ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় সব প্রকল্প রিভিউ করতে কমিটি গঠন করা হয়েছে। আগের সরকারের সময় মন্ত্রণালয়ের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। এছাড়াও প্রশাসনে স্থবিরতা আছে। আমাদেরকে সবাই অসহযোগিতা করছে। নানা ধরনের আন্দোলন, দাবি দাওয়া আসছে আমাদের কাছে। তবে সেক্রেটারিয়েট ক্যু হওয়ার কোনো আশঙ্কা নেই। আমরা দ্রুত প্রশাসনের স্থবিরতা কাটিয়ে উঠবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com