বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

আগামী দিনে দুইটা নির্বাচন লাগবে: ফরহাদ মজহার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে
আগামী দিনে দুইটা নির্বাচন লাগবে: ফরহাদ মজহার

অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখা নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

তিনি বলেন, আগামী দিনে দুইটা নির্বাচন লাগবে। একটা হলো গণপরিষদ নির্বাচন, যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি। আরেকটা হলো সরকার নির্বাচন। রাষ্ট্র গঠনের নির্বাচন আগে, তারপর আসবে সরকার নির্বাচন। এই রোডম্যাপ জনগণের পক্ষ থেকে দেয়া হলো। এই রোডম্যাপ যদি না মানা হয় তাহলে ভয়ানক বিপদে পড়বো।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ: বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ফরহাদ মজহার বলেন, যখনই আমরা রাষ্ট্র গঠনের কথা চিন্তা করি, তখন রাজনৈতিক দলের কথাও চিন্তা করি। রাজনৈতিক দল আমাদের দরকার। রাজনৈতিক দল ছাড়া আমাদের চলবে না। কিন্তু রাজনৈতিক দলগুলো চায়, সে ক্ষমতায় যাবে ১৫ বছর ধরে লুটপাট করবে। এটা রাজনৈতিক দলের কাজ নয়। আগামী দিনে আমরা বাংলাদেশকে সুন্দর করে গঠন করবো। এমন একটি গঠনমূলক প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর দেয়া দরকার। কিন্তু তারা কোনও প্রস্তাবনা দিচ্ছে না।

সংবিধান পরিবর্তন এবং রাষ্ট্রপতির বিষয়ে ফরহাদ মজহার বলেন, আজ এত বড় একটি অভ্যুত্থান হয়ে গেছে, আমরা এত রক্ত দিলাম– কিন্তু দিন শেষে শেখ হাসিনারই সংবিধান পেলাম। কী করে এই সংবিধান এখনো থাকে! যাদের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে, তারা মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা। আর এই রাষ্ট্রপতিকে শেখ হাসিনা নিয়োগ করে গেছেন। উপদেষ্টারা শপথ গ্রহণের সময় বলেছেন, আমরা সংবিধান সংরক্ষণ করবো। কিন্তু এই সংবিধান শেখ হাসিনার সংবিধান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com