মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: আইজিপি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে
দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আসন্ন শারদীয়া দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা পূজা ‍উৎসব পালন করে আসছে। তারা নিশ্চিন্তে এ উৎসব পালন করতে পারবে। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। আজ বৃহস্পতিবার টুরিস্ট পুলিশের সদরদপ্তরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, দেশে জঙ্গি হামলারও কোনো আশঙ্কা নেই। তারপরেও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেয়া হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের অন্তত ৫০০ থানায় হামলা, ভাঙচুর ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে বলে জানান আইজিপি। বলেন, এরই মধ্যে গাড়ি রিপ্লেস করা হয়েছে। থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তিনি।

এদিকে গতকাল বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবারের ন্যায় এবারও ঢাকা মহানগর এলাকার প্রত্যেকটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে। ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানান। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com