মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ নারী পোশাক শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ নারী পোশাক শ্রমিক নিহত

মানিকগঞ্জে পোশাক শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ২২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর আরও দুই নারী মারা যান।

বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করে জানান, বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com