মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন অবৈধ নয়: হাই কোর্ট একলাফে তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: ক্ষোভে ফুঁসছে মানুষ গাজী নজরুল ৪, প্রথম স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ডে নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

বিছানার মাল্টিপ্লাগে মোবাইল ফোন চার্জ, বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
বিছানার মাল্টিপ্লাগে মোবাইল ফোন চার্জ, বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বিছানায় মাল্টিপ্লাগ নিয়ে মোবাইল ফোন চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম নোমান (৪২) নামে ওই চিকিৎসকের মৃত্যু হয়।

শুক্রবার ভোরে ময়মনসিংহ নগরীর জমির মুন্সি লেন এলাকায় তার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিকিৎসক নোমান ময়মনসিংহ নগরীর মৃত তাহির উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রীও একই হাসপাতালের চিকিৎসক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান জানান, ডা. নোমানকে তার পরিবারের লোকজন মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন। ঘটনাটি মর্মান্তিক। গতরাতেও তিনি হাসপাতালের দায়িত্ব পালন করেছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, গতকাল রাত ১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওটি শেষ করে বাসায় ফেরেন ডা. নোমান। পরিবারের সদস্যদের বিরক্ত না করে আলাদা রুমে ঘুমাতে যান তিনি। কিন্তু বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে পড়লে হঠাৎ মোবাইল ফোনে আগুন ধরে ঘুমন্ত অবস্থায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন পোড়া গন্ধ টের পেয়ে নোমানের রুমে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, পরিবারের সদস্যরা অনাপত্তি পত্র নিয়ে আসায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com