মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন অবৈধ নয়: হাই কোর্ট একলাফে তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: ক্ষোভে ফুঁসছে মানুষ গাজী নজরুল ৪, প্রথম স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ডে নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

শ্রেণিকক্ষে মোবাইল চুরি, সহপাঠীদের পিটুনিতে স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে
শ্রেণিকক্ষে মোবাইল চুরি, সহপাঠীদের পিটুনিতে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় শ্রেণিকক্ষে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে শাওন খান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত শাওন খান (১৫) ভান্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের শাহিন খানের ছেলে। সে উপজেলার তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্বজনরা জানান, ১ জুলাই শাওন একটি মোবাইল নিয়ে স্কুলে যায়। ওই দিন মোবাইল ফোনটি শ্রেণিকক্ষ থেকে চুরি হয়ে যায়। তবে মোবাইলটি শাওনের সহপাঠী ও স্থানীয় সাবেক এক ইউপি সদস্যের ছেলে চুরি করেছে বলে সন্দেহ করা হয়। পরে শাওন মোবাইল চুরির বিষয়টি শ্রেণি শিক্ষক আবুল হোসেনের কাছে অভিযোগ করে।

এক পর্যায়ে শিক্ষক মোবাইল চুরির অভিযোগে একই শ্রেণির এক শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ নিয়ে ওই সহপাঠীর সঙ্গে শাওনের বিরোধের সৃষ্টি হয়।

এ বিষয়ে শ্রেণি শিক্ষক আবুল হোসেন বলেন, মোবাইল ফোন চুরির বিষয়টি শাওন আমাকে জানালে ঘটনার তদন্ত করে এক শিক্ষার্থীর পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিটমাট করে দেই। তবে পরে শাওনকে কে বা কারা মেরেছে তা আমার জানা নেই।

তবে নিহতের পরিবারের দাবি, ওই বিরোধের জেরে গত ২৪ সেপ্টেম্বর শাহেদ তার কয়েকজন সহযোগী নিয়ে শাওনকে আটকে বেদম মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা সাইদুল ইসলাম বলেন, আমার ভাতিজা শাওনের সহপাঠী শাহেদ মোবাইল চুরি করে। এর প্রতিবাদ করলে সে তার সহযোগীদের নিয়ে শাওনকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে।

বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ওসি জিয়াউল আহসান বলেন, পরিবারের দাবি ওই বিরোধের জেরে মঙ্গলবার কয়েকজন শিক্ষার্থী শাওনকে আটকে রেখে মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, শাওনের মৃতদেহ এখানো ঢাকা থেকে আনা হয়নি। সেখানে ময়নাতদন্তের পর লাশ এলাকায় নিয়ে আসা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com