শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে
রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নোয়াখালী জেলা যুবলীগের এক নেতার করা একটি রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস দিয়েছেন।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে জেলা বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক উভয় পক্ষের শুনানি শেষে এ রায় দেন জানান আইনজীবী এ বি এম জাকারিয়া।

ওই মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে বক্তব্য দেন। সেই বক্তব্যে বাংলাদেশের অভ্যুদয়কে অস্বীকার করা হয়েছে, এমন অভিযোগ এনে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন যুবলীগ নেতা একরামুল হক বিপ্লব। গত ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার এসআই সিকদার মো. সাইফুল ইসলাম ও এসআই মো. জসিম উদ্দিন তদন্ত শেষে তারেক রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তবে গতকাল (৩০ সেপ্টেম্বর) সোমবার মামলার ৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করলে তারা ঘটনার কিছুই জানেন না বলে আদালতে জবানবন্দি দেন।

আর আজ মঙ্গলবার সকালে আদালত উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগকারীর কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলা থেকে তারেক রহমানকে খালাস দেন।

তারেক রহমানের পক্ষে এ বি এম জাকারিয়া, রবিউল হক পলাশ, নুরুল আমিন, মাহমুদুল হাসান শাকিল, আমির হোসেন বুলবুল, আব্দুল কাইয়ুম দিদারসহ অর্ধশত আইনজীবী মামলাটি পরিচালনা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে এ বি এম জাকারিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। রায়ে তারেক রহমানকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে খালাস দিয়েছে আদালত।

মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগে মামলার বাদী একরামুল হকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে ২১ আগস্ট রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে নোয়াখালীর একটি আদালত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com