মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ঢাকা নার্সিং কলেজে হোস্টেল দখল নিয়ে শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষে আহত ৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে
ঢাকা নার্সিং কলেজে হোস্টেল দখল নিয়ে শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষে আহত ৫

রাজধানীর ঢাকা নার্সিং কলেজে হোস্টেল দখলকে কেন্দ্র করে কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ শিক্ষার্থী। তারা হলেন- বিএসসি ইন নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিনথিয়া ও চূড়ান্ত বর্ষের নাঈমা জান্নাত এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফাইরির প্রথম বর্ষের শিক্ষার্থী সাম্মি, নিপুণ ও রাভিনা।

শনিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও নার্সিং কলেজ কর্তৃপক্ষের সভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ অক্টোবরের মধ্যে কর্মচারীদের হোস্টেল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন, এই নার্স হোস্টেলটি আমাদের। নার্সিং কলেজে যারা চাকরি করে, তারা দীর্ঘদিন যাবত হোস্টেলটি দখল করে রেখেছে। এর আগে হাসপাতালের পরিচালকসহ সকলের সিদ্ধান্তে কর্মচারীদের হোস্টেল ছাড়তে এক মাসের সময় দেয়া হয়েছিল। কিন্তু তারা একমাসের জায়গায় দেড় মাস হয়ে গেলেও হোস্টেলটি ছাড়েনি। আজ (শনিবার) তাদের হোস্টেল ছাড়তে বলা হলে ধাক্কাধাক্কির একপর্যায়ে গরম পানি পড়ে আমাদের ৫ শিক্ষার্থী আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নার্সিং কলেজের কর্মচারীরা বলেন, আমরা দীর্ঘদিন যাবত নার্সিং কলেজের হোস্টেলে থাকি। কিন্তু এতদিন এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা না হলেও গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর তারা এখন তাদের এই হোস্টেল দাবি করছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়া জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমরা দীর্ঘক্ষণ নার্সিং কলেজে শিক্ষার্থী ও স্টাফসহ মিটিং করেছি। এর আগে তাদের এক মাসের সময় দেওয়া হয়েছিল হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু তারা ছাড়েনি। আজ তাদের আগামী ১৯ তারিখের মধ্যে উভয়পক্ষ আলোচনা সাপেক্ষে হোস্টেল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। এখানে শিক্ষার্থীরা থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com