মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

আজ রাতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শিরিন শিলা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে
আজ রাতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শিরিন শিলা

চলতি বছরের একেবারেই শুরুতে জানিয়েছিলেন, ২০২৪ সালেই বিয়ে করবেন শিরিন শিলা। কথামতো তাই করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা শিরিন শিলা।

তিনি জানান, পারিবারিক আয়োজনে ভালোবাসার মানুষ আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ৬ বছর আগে আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে প্রথম পরিচয় তার। এরপর ভালোলাগা থেকে একসময় গড়ে ওঠে প্রেম বলেও জানান শিরিন শিলা।

জানা গেছে, ২০১৮ সালের অক্টোবরের ১০ তারিখে প্রেমিকের সঙ্গে শুভদৃষ্টি হয় নায়িকা শিরিন শিলার। প্রেমিকের নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় ফার্মাসিস্ট। সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ওপর গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা ট্র্যাভেল অ্যাজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

শিরিন শিলা বলেন, ‘আমাদের সম্পর্ক ৬ বছরের। মজার বিষয় হলো ৬ বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করছি। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে। আগামী জানুয়ারিতে সবাইকে নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে আমাদের।’

সম্প্রতি একটি গণমাধ্যমে শিরিন শিলা জানান, পরিবারের সম্মতিতেই প্রেমিককে বিয়ে করছেন নায়িকা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে বিষয়টি আরও পরে জানাতে চেয়েছিলেন তিনি।

শিরিন শিলা বলেন, ভেবেছিলাম কবুল বলে সবাইকে ছবিসহ সুসংবাদটা দেব। কিন্তু সেটা আর হচ্ছে না। আমাদের পরিচয় দীর্ঘদিনের। দুই পরিবারের আয়োজনেই বিয়ে হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের হিটম্যান সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিলার। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জিম্মি’ সিনেমাটি। তবে অভিনয় নয় ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি।

কখনো ক্যাসিনো কাণ্ড, কখনো আবার বিদেশ ভ্রমন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে শিরিন শিলাকে। এর মধ্যে গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com