শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বিএনপি নেতা রবির পদ স্থগিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে
বিএনপি নেতা রবির পদ স্থগিত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রবিকে দেয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিএনপি নেতা রবিউল আলম রবিকে দলীয় পদ স্থগিত করা হয়েছে। তিনি জানান, হত্যা মামলার আসামি হওয়ার কারণে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যার ঘটনায় রবির নাম উঠে আসে। এর প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলো বিএনপি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রবির সকল সাংগঠনিক পদ স্থগিত থাকবে বলে জানানো হয় চিঠিতে।

প্রসঙ্গত, রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার প্রতিবেদনে রবির নাম ওঠে আসে। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে তিন নম্বর আসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রবি। তিনি আবাসন প্রতিষ্ঠানটির মালিক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com