মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ গেল ৩২ জনের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ গেল ৩২ জনের

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু এবং সাত হাজার ২৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ১৯ অক্টোবর ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং এক হাজার ১২১ জন হাসপাতালে, ২০ অক্টোবর ছয়জনের মৃত্যু এবং এক হাজার ২৯৮ জন হাসপাতালে, ২১ অক্টোবর তিনজনের মৃত্যু এবং এক হাজার ৩৯ জন হাসপাতালে, ২২ অক্টোবর সাতজনের মৃত্যু এবং এক হাজার ১৩৯ জন হাসপাতালে, ২৩ অক্টোবর সাতজনের মৃত্যু এবং এক হাজার ১৩৮ জন হাসপাতালে, ২৪ অক্টোবর চারজনের মৃত্যু এবং এক হাজার ২৯ জন হাসপাতালে এবং ২৫ অক্টোবর একজনের মৃত্যু এবং ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭০২ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৬৪৭ জন। মারা গেছেন ২৬৯ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com