মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৬০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ২৯০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে
৬০ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী, মৃত্যু ২৯০

দেশে এডিস মশাবাহীত ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চারজন। এ সময়ে নতুন করে এক হাজার ১৫৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৯০ জন, আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫৭৪ জন। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুইজন চট্টগ্রাম জেলা ও একজন ঢাকা সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৯৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহীতে ৬৫ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬০ হাজার ৫৭৪ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৬০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২৯০ জনের মধ্যে ৫৩ দশমিক ১০ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৯০ শতাংশ পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com