রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে
ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কাশিমপুর থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কাশিমপুরের মাধবপুর এলাকার রেজাউল করিমের বাড়ির চারতলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রাসেল হোসেন (২৩) ও আবু সুফিয়ান (২৪)। রাসেলের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে। তার বাবার নাম মৃত রবিউল ইসলাম। আবু সুফিয়ানের বাড়ি ভোলা জেলার সদর উপজেলার চরভেদুরা গ্রামে। তার বাবার নাম জাফর আলী। তারা দুজন ওই বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কারখানার মালিক রাতে ওই ভবনের কেয়ারটেকার বকুলকে ফোন করে জানান, রাসেল ও সুফিয়ান মঙ্গলবার কারখানায় যায়নি। বকুল রাত ১১টার দিকে তারা বাসায় আছেন কি না দেখতে চারতলায় যান। গিয়ে দেখেন কক্ষের ভেতরে তাদের গলাকাটা মরদেহ পড়ে আছে। এরপর তিনি পুলিশে খবর দেন।

খবর পেয়ে রাতেই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com