মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে
শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও চার সদস্য শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বুধবার (৬ নভেম্বর) তাদেরকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

পিএসসির নতুন চার সদস্য হলেন- মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান এবং ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঁঞা। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৮ অক্টোবর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এর পরদিন ৯ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। একই সঙ্গে ওইদিন মো. সুজায়েত উল্লাহ, ড. মো. নাজমুল আমিন মজুমদার, ড. মো. আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদির পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান। পরে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com