শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে প্রধান শিক্ষক ফাইজুর রহমানের বিদায় সংবর্ধনা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে
তাড়াইলে প্রধান শিক্ষক ফাইজুর রহমানের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফাইজুর রহমানের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফাইজুর রহমানের ছিল শেষ কর্মদিবস। আগেরদিন সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ফাইজুর রহমানকে কষ্টার্জিত বিদায় সংবর্ধনা প্রদান করেন। 

তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদিরের সভাপতিত্বে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসটি) বিভাগের শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয়ের সকল শিক্ষকদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার শিক্ষক হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি।

বিদায়ী প্রধান শিক্ষক ফাইজুর রহমান তার বক্তব্যে বলেন, আমার যাবতীয় যতো প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী শিক্ষকদের জন্য। তারা এমনভাবে দায়িত্বগুলো পালন করেছেন এবং আমাকে সহায়তা করেছেন যার ফলশ্রুতিতেই আমি আজ সম্মানিত বোধ করছি। প্রত্যেক শিক্ষককে তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে মানুষ গড়ার নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন তিনি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করে ৫ মাস ৩ দিন দায়িত্ব পালনকালে কর্মগুনে আলো ছড়িয়ে তিনি জয় করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মন। বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com