মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে পরিমাপে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে পরিমাপে কারচুপির দায়ে পেট্রোল পাম্পকে জরিমানা
পরিমাপে কারচুপির দায়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দাপুনিয়া এলাকায় মেসার্স ইশা ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, এদিন দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স ইশা ফিলিং স্টেশন পাম্পে তেলের ওজনের পরিমাপক যন্ত্রের মান পরীক্ষা করা হয়। সে সময় তেলের ওজনে কারচুপি পাওয়া যায়। এ অপরাধের দায়ে ফিলিং স্টেশনটির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পেশকারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসের উপ- প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com