রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

শার্শার উলাশীতে ছিনতাইকারির কবলে যুবক ; গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা

ইয়ানূর রহমান, যশোর
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
শার্শার উলাশীতে ছিনতাইকারির কবলে যুবক ; গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা

আবারো শার্শার উলাশীতে ছিনতাইকারির কবলে যুবক। গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসির ধাওয়াই পালিয়ে যায় ছিনতাইকারিরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উলাশীর গিলাপোলে এ ঘটনা ঘটে। আহত যুবক ঝিকরগাছা উপজেলার শরিফপুর গ্রামের আরিফুল রহমান। তাকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আরিফুল জানান, তিনি তার শ্বশুরবাড়ি শার্শার বসতপুর ছোট কোলনী গ্রামে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার দেন। এতে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুলির শব্দ শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আরিফুল জানান, দুর্বৃত্তরা মুখোশ পরা থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এবং আশপাশের এলাকায় অভিযান চালায়। তিনি আরও জানান, আহত আরিফুল এখন আশঙ্কামুক্ত।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে আক্রমণ চালিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় পালিয়ে যাওয়া আরও দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়। পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

একই এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com