শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর ১৩ মার্চ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর ১৩ মার্চ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১৩ মার্চ বাংলাদেশে আসছেন।

সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৩ মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের শিরোনাম ‘রামাদান সলিডারিটি ভিজিট’। রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানানোর লক্ষ্যেই একদিন রোজা রাখবেন অ্যান্তোনিও গুতেরেস।

গত বছর মিসর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব হিসেবে গুতেরেস ২০১৮ সালে প্রথম ঢাকা সফর করেন। আগামী ১৬ মার্চ তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com