বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস

বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাস করা হয়েছে। আজ উপদেষ্টা পরিষদে এই আইন পাস করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়েছে।

এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে। তবে একই আইনের মধ্যে পৃথকভাবে এটিকে রাখা হয়েছে।

উপদেষ্টা পরিষদে নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারের মাধ্যমে হবে। এত দিন টেন্ডারের মাধ্যমে ৬০ শতাংশ কাজ হতো।

এ ছাড়া তিন পার্বত্য জেলায় চৈত্রসংক্রান্তিতে নির্বাহী আদেশে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে শফিকুল আলম আরো বলেন, অন্য জেলার বা সমতলের আদিবাসীরাও এই ছুটি পাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com