রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

হিথ্রো বিমানবন্দর বন্ধ, মাঝপথ থেকে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
হিথ্রো বিমানবন্দর বন্ধ, মাঝপথ থেকে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

বিদ্যুৎ-বিভ্রাটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় মাঝপথ থেকে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী ফ্লাইট। আজ শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হিথ্রো বিমানবন্দরের কাছে বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন ধরে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা বন্ধ থাকায় উড়োজাহাজটি মাঝপথ থেকে ফেরত এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফ্লাইট চলাচল শুরু হবে।

যুক্তরাজ্যের এই বিমানবন্দরে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০টি উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করে। গত বছর রেকর্ড ৮৩ দশমিক ৯ মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরের টার্মিনাল দিয়ে যাতায়াত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com