বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

সুন্দরবনের ৩ একরজুড়ে ছড়ানো আগুন নিয়ন্ত্রণে ‘ফায়ার লাইন’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
সুন্দরবনের ৩ একরজুড়ে ছড়ানো আগুন নিয়ন্ত্রণে ‘ফায়ার লাইন’

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ক্যাম্প সংলগ্ন এলাকায় লাগা আগুন তিন একর জায়গায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের চারপাশে কাটা হয়েছে ফায়ার লাইন (শুকনা পাতা সরিয়ে ও মাটি কেটে নালা তৈরি)। সেইসঙ্গে চলছে ফায়ার সার্ভিসের লাইন স্থাপনের কাজ।

লোকালয় থেকে দূরে ও দুর্গম বন এলাকায় আগুন লেগেছে। এজন্য সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে অগ্নিনির্বাপণের লোকজনদের। এরইমধ্যে রাত হয়ে যাওয়ায় কাজে ব্যাঘাত ঘটছে। খবর পেয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হলেও তারা এখনো পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।

বন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‌‘এমনিতেই রাত হয়ে গেছে, পথে শুনলাম চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। এ-ও শুনেছি বনের তিন একর জায়গাজুড়ে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।’

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকেল ৩টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগ।

বন বিভাগ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে কাজে বেগ পেতে হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, আশপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে। এর আগে ২০২৪ সালের ৪ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com