মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে
সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জন গ্রেপ্তার

ঢাকার কল্যাণপুরের জাহাজবাড়ি হত্যা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।

সোমবার, বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার আবেদন মঞ্জুর করে এই আদেশ দেয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম জানান, তদন্তে প্রমাণিত হয়েছে যে, এই তিন পুলিশ কর্মকর্তার পরিকল্পনা ও নির্দেশনায় ২০১৬ সালের কল্যাণপুরে ৯ তরুণ হত্যাকাণ্ড ঘটেছিল। তদন্তের স্বার্থে তাদের আটক রাখা প্রয়োজন বলে আদালতকে অনুরোধ করা হয়।

তাজুল ইসলাম আরও বলেন, “এই হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ‘জঙ্গি নাটক’, যা বিশেষভাবে ইসলামিক ভাবধারা সম্পন্ন মানুষদের ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছিল। এর মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল।”

তিনি অভিযোগ করেন, “তৎকালীন সরকারের ফ্যাসিস্ট আচরণে মানুষের হত্যাকাণ্ড ঘটানো হতো এবং এরপর তাদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে, স্বজনদেরও লাশ গ্রহণে বাধা দেওয়া হতো, যেন একটি ঘৃণার সংস্কৃতি তৈরি করা যায়।”

কল্যাণপুরের ওই ঘটনা ঘটে গুলশান হামলার ২৫ দিন পর, ২০১৬ সালের ২৬ জুলাই। আইনশৃঙ্খলা বাহিনী ওই ভবনে অভিযান চালিয়ে ৯ ‘জঙ্গি’ নিহত হওয়ার খবর দেয়। তারা দাবি করে, নিহতরা ছিল নব্য জেএমবির সদস্য। তবে, পরবর্তীতে এই ঘটনা নিয়ে ভিন্ন ভাষ্য উঠে আসে এবং ৬ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়।

এছাড়া, রামপুরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যাকাণ্ডের তদন্তও প্রায় শেষ পর্যায়ে, এবং ট্রাইব্যুনাল আগামী ২৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারণ করেছে।

ট্রাইব্যুনালের মানববলয়ের বিষয়ে প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম জানান, “এ পর্যন্ত ২৩টি মামলা হয়েছে এবং ১৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে, কম জনবল নিয়ে কাজ করা হচ্ছে, যার জন্য সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং জনবল বৃদ্ধি করা হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com