মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই: সারজিস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই: সারজিস

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (২৪ মার্চ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানান তিনি।

এর আগে, সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টের দ্বিমত জানিয়ে রোববার (২৩ মার্চ) ফেসবুকে আরেকটি পোস্ট করেন সারজিস আলম। সেই পোস্টের কিছু কিছু অংশে দ্বিমত জানিয়ে সারজিস আলম তার পোস্টে লিখেন, ‘যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যেকোনো স্টেকহোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে।’

সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকরা তার স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরে সারজিস বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যাতে কেউ না শোনায়। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। আমাদের পার্টির পক্ষ থেকে যে বিষয়টি তুলে ধরেছি, তা হলো শুধু সেনাবাহিনী নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগ নিয়ে কোন ভার্সন যেন মানুষকে শোনানো না হয়।’

সারজিস আলম বলেন, ‘দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং সোনাবহিনী দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে।’ দেশের জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে সারজিস বলেন, ‘গুজব একটি ব্যাধি।’ এ সময় গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন সারজিস। এদিন দুপুর ও বিকেলে পঞ্চগড় জেলায় পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সারজিসের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com