মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, আটক ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে কয়েকজন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফেরার সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এসময় উপস্থিত জনতা তাদের ধাওয়া করে। অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করে জনতা।

আটকরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট শেরআলী মার্কেট এলাকার মো. সোহেল পারভেজ (৪১)। সোহেল পারভেজ সাভারের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামের ঘনিষ্ঠজন বলে জানা গেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com