মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

ভারত-পাকিস্তানে ঈদ সোমবার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে
ভারত-পাকিস্তানে ঈদ সোমবার

এবার ভারত ও পাকিস্তানে কবে ঈদ হবে জানালো সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া একই দিনে ঈদুল ফিতর উদযাপন করবে ভারতও।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার ভারত ও পাকিস্তানে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে। আজ দক্ষিণ এশিয়ার এই দেশ দুটিতে ২৮তম রোজা। এর আগে পর্যায়ক্রমে ঈদের তারিখ জানায় অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এই দেশগুলোতেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যদিকে, খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আজ (শনিবার) চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

খালিজ টাইমসের ওই প্রতিবেদনে এ তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি। বাস্তবে (শনিবার) বাংলাদেশে চাঁদ দেখাই হচ্ছে না। বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্র থেকে এখন পর্যন্ত যা জানা গেছে, তা হলো- পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা জানা যাবে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com