সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

যশোরে নারী শ্রমিককে ধর্ষণের দায়ে আটক ২

ইয়ানূর রহমান, যশোর
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে
যশোরে নারী শ্রমিককে ধর্ষণের দায়ে আটক ২

যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। নির্যাতিতা উপজেলার আম্রঝুটা গ্রামের বাসিন্দা এবং নওয়াপাড়ার জেজেআই জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি এই ন্যাক্কারজনক ঘটনার শিকার হন।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই ধর্ষককে আটক করেছে।  আটককৃতরা হলো উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে যুবক আব্দুল হালিম সরদার এবং একই গ্রামের হাদিউজ্জামানের ছেলে হাবিবুল্লাহ।

নারী শ্রমিক জানান, পূর্বপরিচিত সবুজের সঙ্গে রিকশা ভ্যানে করে তিনি তাদের বন্ধু ইমরানের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছলে আটককৃতরা তাদের পথরোধ করে ভ্যান চালক সবুজের সাথে অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করে। টাকা না পেয়ে আসামিরা বাগানে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ করে বলে অভিযোগ ।

এ ব্যাপারে নেহালপুর পুলিশ ফাঁড়ির এস আই নুর ইসলাম বলেন, এ ঘটনায় জানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরনের প্রস্ততি চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com