মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা

প্রধান উপদেষ্টার কাতার সফর ২১ এপ্রিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার কাতার সফর ২১ এপ্রিল

আগামী সোমবার (২১ এপ্রিল) কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে ড. ইউনূস আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

কাতারের দোহায় আগামী ২২-২৩ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে স্পিকার হিসেবে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যেই আয়োজকদের পক্ষ থেকে ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এই সম্মেলনে যোগ দিচ্ছেন।

সূত্র জানায়, কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কাতার ও অন্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং, আইইউসিএনের ডিরেক্টর জেনারেল ড. গ্রিথেল এগুইলার প্রমুখ বক্তব্য দেবেন।

এর আগে ৩ এপ্রিল বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে যান প্রধান উপদেষ্টা। সফর শেষে ৪ এপ্রিল দেশে ফেরেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com