কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোওয়াপাড়া হাওরে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে এক্সেভেটর মালিক রিয়াজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করে এ জারিমানা করা করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা মজুমদার মুক্তি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, অভিযুক্ত ব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে একত্রে জমাকরে ট্রাকে করে নিয়ে অন্যত্রে বিক্রির উদ্যোশে রেখে ছিলেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে এক্সেভেটরটি আটক করা হয়। এসময় রিয়াজুল ইসলাম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রেহেনা মজুমদার মুক্তি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি।