মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

শতাধিক সৌদি প্রবাসীকে দেশে ফেরত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে
শতাধিক সৌদি প্রবাসীকে দেশে ফেরত

‘প্রতারণার শিকার’ হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে করে সোমবার (২৮ এপ্রিল) দিনগত মধ্যরাতে দেশে পৌঁছান তারা।

বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এসময় তাদের ওপর হওয়া ‘প্রতারণা’ ও অবিচারের চিত্র তুলে ধরেন এসব রেমিট্যান্স যোদ্ধারা।

এসময় প্রবাসীরা অভিযোগ করেন, সৌদি আরবে চলমান একটি ‘ষড়যন্ত্রের’ অংশ হিসেবে বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করা হচ্ছে।

তাদের ভাষ্যমতে, গত ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবির অবমাননার পর থেকেই বাংলাদেশিদের উপর দমন-পীড়ন বাড়ানো হয়। ফেরত আসা শ্রমিকদের কেউ কেউ বলেন, “এখন বাঙালি দেখলেই ধরে নিয়ে যাচ্ছে। বৈধ আকামা, ভিসা সব থাকার পরও আমাদের আটক করে দেশে পাঠিয়ে দিচ্ছে।”

শ্রমিকদের অভিযোগ, যাদের মাধ্যমে তারা সৌদি আরব গিয়েছিলেন – অর্থাৎ দালাল বা এজেন্সিগুলোর কোনো খোঁজ নেই। ফোন দিলে ফোন রিসিভ করে না, কেউ কোনো সাহায্যও করছে না।

সবকিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো এসব শ্রমিকরা জানান, পরিবার পরিজন নিয়ে দু-মুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের।

অভিযোগ জানান, সৌদিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতারও।

তারা ঘটে যাওয়া প্রতারণার সুষ্ঠু বিচার দাবি করেন। সরকার যেন তদন্ত করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে, এমন দাবিও জানান ভুক্তভোগীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com