শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

নান্দাইলের বহিষ্কৃত যুবদল নেতা মোবারকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
নান্দাইলের বহিষ্কৃত যুবদল নেতা মোবারকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর ঘাগৈর গ্রামের নাঈম ভূঁইয়ার নির্মাধীন ভবনের কাজে বাঁধা ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদলের বহিষ্কৃত নেতা মোবারক হোসেন উজ্জল ও তার মামা নুরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ভবনের মালিক নাঈম ভূঁইয়া মঙ্গলবার (২৯ এপ্রিল) নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, যুবদলের বহিস্কৃত নেতা মোবারক হোসেন উজ্জলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও পেশি শক্তি প্রদর্শনের দায়ে গত মাসের বৃহস্পতিবার (২০ মার্চ) যুবদলের প্রাথমিক পদসহ সকল কার্যক্রম থেকে বহিস্কার করে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।
নান্দাইল মডেল থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দিলালপুর ঘাগৈর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে নাঈম ভূঁইয়ার নির্মাধীন ভবনের নির্মাণ কাজে বাঁধা ও জোর পূর্বক জমি দখল করে নেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে মোবারক হোসেন উজ্জল ও তার মামা নুরুল ইসলাম। চাঁদা না দেওয়ায় গত রোববার (২৭ এপ্রিল) রাতে মোবারক হোসেন উজ্জল ও তার মামা নুরুল ইসলাম সহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে ভুক্তভোগী নাঈম ভূঁইয়া কে মারধর করে এবং নির্মাণ সামগ্রী কেনার ১ লাখ ৭০ হাজার টাকা ও বসত ঘরে রাখা ২ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার সুকেজের ড্রয়ার ভেঙ্গে নিয়ে যায়।
.
ভুক্তভোগী নাঈম ভূঁইয়া বলেন, মোবারক হোসেন উজ্জল তার মামার বাড়িতে বসবাস করে। এখানে থেকেই সে বিভিন্ন অপকর্মে করে বেড়াচ্ছে। আমার বিল্ডিংয়ের কাজে বাঁধা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে। সে গত ৫ই আগস্টের পর থেকে দলের নাম বিক্রি করে মসজিদের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না।
.
নান্দাইল মডেল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com