শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

তীব্র গরমে তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের পাশে এইচটিআই 

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
তীব্র গরমে তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের পাশে এইচটিআই 
রাজশাহী মহানগরীতে সাধারণ মানুষ, পথচারী, ভ্যান, অটোরিক্সাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। রাজশাহীর বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) কর্তৃক এ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে শহরের সাহেব বাজার মোড়ের জিরোপয়েন্ট এলাকায় এইচটিআই কর্তৃক ৩৫০ জনের মাঝে  বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
আয়েজকরা জানান, কয়েক দিনের তীব্র গরমের কারণে পথচারী, দিনমজুর, ভ্যানচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ। চিকিৎসকরা সাধারণত: তীব্র গরমে বেশি বেশি পানি পান করতে পরামর্শ দিয়ে থাকেন। পথে চলাচলের সময় প্রায়শই পানির সংকট চোখে পড়ে। সে কারণে সামর্থ্য অনুযায়ী গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের এ আয়োজন।
.
পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী মানুষেরা বলেন, এই প্রচন্ড গরমে আমাদের কথা চিন্তা করে এইচটিআই যে উপহার দিয়েছে তা পেয়ে তারা অত্যন্ত খুশি। কমর্সূচিতে এইচটিআই এর উপদেষ্টা আলিফ মাহমুদ, সভাপতি নাহিদ, মাহিম, সাইফ, সামিউল, ফারিয়া, কোহিনুর, রাবিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com