সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

পদোন্নতি পাচ্ছেন ৭ হাজার চিকিৎসক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
পদোন্নতি পাচ্ছেন ৭ হাজার চিকিৎসক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনা চূড়ান্ত পর্যায়ে, যা শিগগিরই বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, সম্মেলনটি দেশের চক্ষু চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করবে। অনুষ্ঠানে চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ও জনভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, রোগী ভর্তি থেকে শুরু করে অন্যান্য সেবা এখনো সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয়। চিকিৎসকরা সময়মতো হাসপাতালে যান না। তারা যদি নিয়মিত নিজেদের দায়িত্ব পালন নিশ্চিত করতে না পারেন তাহলে স্বাস্থ্যসেবায় কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না।

এ সময় আক্ষেপ প্রকাশ করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে যান না, এটা খুবই দুঃখজনক। রোগীদের জন্য সহজ ও নির্বিচারে সেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের পেশাগত আচরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

নূরজাহান বেগম বলেন, আমরা চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে মূল্য দিই। দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক তাদের ন্যায্য পদোন্নতি ও বেতন কাঠামোতে পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে সরকার বড় পরিসরে পদোন্নতির উদ্যোগ নিয়েছে। আমরা চাই চিকিৎসকরা উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করুন, আর সেজন্য প্রয়োজন উপযুক্ত স্বীকৃতি ও প্রণোদনা। চিকিৎসকদের এই কাঙ্ক্ষিত পদোন্নতি ও বেতন বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য খাতের সামগ্রিক মানোন্নয়ন ঘটবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা।

তিনি বলেন, এ পদক্ষেপ চিকিৎসকদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনে আরও আগ্রহী করে তুলবে।

গ্রামীণ স্বাস্থ্যসেবায় চিকিৎসক সংকটের কথা উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো ভালো চিকিৎসকের সংকট রয়েছে। যারা অভিজ্ঞ, তাদেরই সেসব এলাকায় যেতে হবে। প্রয়োজনে বেতন বাড়িয়ে তাদের সেখানে পাঠাতে হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো কাজ করছেন, তাদের আরও দায়িত্ব নিতে হবে। সবার উচিত নিজের জায়গা থেকে এগিয়ে আসা।

এ সময় তিনি চিকিৎসকদের পেশাগত দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন এবং কাঠামোগত সংস্কারের আহ্বান জানান।

নূরজাহান বেগম বলেন, সংস্কার আগে নিজের ভেতর থেকে শুরু করতে হবে, তারপরই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব হবে। না হলে শুধু রাজা বদল হবে, অবস্থার কোনো পরিবর্তন হবে না।

তিন দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের চক্ষু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এতে থাকবে গবেষণাপত্র উপস্থাপন, চিকিৎসা বিষয়ক প্রযুক্তি ও কৌশল বিনিময় এবং উন্নত চিকিৎসা সেবার আলোচনার নানা সেশন।

ওএসবি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী এবং সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন) প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com