শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত

কমলগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে দুই প্রবাসী সহ ৩ জন আহত

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
কমলগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে দুই প্রবাসী সহ ৩ জন আহত

মৌলভীবাজারের কমলগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে দুই প্রবাসী সহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  গত শুক্রবার ( ১৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের উবাহাটা গ্রামের আফজল মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।  

আহতরা হলেন-প্রবাসী মো. করিম খাঁ, মো. আল-আমীন খাঁ ও করিম খাঁ এর ছেলে। বতর্মানে তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের উজিরপুর গ্রামের প্রবাসী মো. করিম খাঁ ও মো. আল-আমীন খাঁ টাকা পায় উবাহাটা গ্রামের আফজল মিয়ার নিকট। এ ঘটনায় মুন্সিবাজার ইউপি সদস্য আদর মিয়া উভয়ের ঘটনাটি মিমাংসার জন্য প্রবাসী করিম গং কে ডেকে নিয়ে শুক্রবার ‍দুপুরে আফজল মিয়ার বাড়িতে শালিস বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন অবস্থায় করিম গং পাওনা টাকার পরিমান নিয়ে বক্তব্য দিলে অতর্কিত ভাবে আফজল মিয়া গংরা উত্তেজিত হয়ে দেশীয় অস্র দিয়ে হামলা চালালে প্রবাসী মো. করিম খাঁ, মো. আল-আমীন খাঁ ও করিম খাঁ এর ছেলে গুরুত্বর আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর  হাসাপাতালে প্রেরন করেন।

আহত মো. করিম খাঁ ও মো. আল-আমীন খাঁ বলেন, ইউপি সদস্য আদর মিয়ার আহবানে শালিস বৈঠকের উদ্দেশ্য আফজল মিয়ার বাড়িতে গেলে অভিযোগ উত্থাপনের সময় অর্তকিত ভাবে আফজল গং হামলা চালালে আমরা গুরুত্বর আহত হই। চিকিৎসাধীন থাকায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আফজল মিয়ার সাথে যোগাযোগের চেষ্ঠা করলে পাওয়া যায়নি।

ইউপি সদস্য আদর মিয়ার ফোন ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com