শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

হোসেনপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন

দ্রোহ, প্রেম ও চেতনার কবি কাজী নজরুল ইসলাম। সাম্য, সম্প্রীতি আর মানবতার কথা রয়েছে যার প্রতিটি লেখায়, তিনি আমাদের জাতীয় কবি। প্রিয়ার ভালোবাসায় বিভোর হয়ে কবি লিখেছিলেন, ‘মোর প্রিয়া হবে এসো রানী, দেবো খোঁপায় তারার ফুল’, ঠিক একইভাবে দ্রোহের আগুনে জ্বলে উঠে বিদ্রোহী কবি লিখেছিলেন ‘কারার ঐ লৌহ কপাট।’

 দ্রোহ, প্রেম, মানবতার কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে তিনি অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক।হোসেনপুর উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে  হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা সভাপতিত্বে ২৫ মে রোজ রবিবার সকালে  উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা  ফরিদ আল সোহান, ডাঃ উজ্জ্বল হোসাইন, ওসি তদন্ত লিমন বোস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, সাবেক অধ্যাপক  এ বি এম  সিদ্দিক চঞ্চল,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, এল জি আর ডি অফিসার গালিব মুর্শিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুনছুরুল হক রবিন, উপজেলা ইসলামি আন্দোলন এর সভাপতি কারিমোল্লা, উপজেলা হেফাজত ইসলাম এর সভাপতি ক্বারী ফারুক হোসেন, পৌর ছাত্র দলের আহ্বায়ক রাজিব আহমেদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক,  রাজনৈতিক নেতা কর্মী ও স্কুল কলেজের শিক্ষকবৃন্দ  উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com