বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

নওগাঁয় সরকারি ভিপি সম্পত্তি দখলের অভিয়োগে সংবাদ সম্মেলন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
নওগাঁয় সরকারি ভিপি সম্পত্তি দখলের অভিয়োগে সংবাদ সম্মেলন

নওগাঁয় ইজারাকৃত সরকারি ভিপি সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় মুক্তির মোড় সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করেন মৃত ইয়াকুব আলী কবিরাজের ছেলে  আলহাজ্ব ইউসুফ আলী কবিরাজ।

এসময় তিনি লিখিত বক্তব্য বলেন, নওগাঁ সদর উপজেলা কাজী মোড় চকএনায়েত মৌজার সাবেক খতিয়ান ৫৭/৮০ নম্বর ভিপি কেস ভূক্ত সম্পত্তির ২০ শতাংশ এর কাতে ৫ শতাংশ ভূমি ইজারা গ্রহিতা। প্রায় ৪৬ বছর যাবৎ নিয়মিত ভাবে ১৯৮১ সাল থেকে সরকারি রাজস্ব পরিশোধ করে শান্তিপূর্ণভাবে তা ভোগদখলে আছেন ইজারা কৃত মালিক। সম্প্রতি অবৈধভাবে শহরের কাজীর মোড় এলাকার আব্দুল কাদেরের ছেলে মোঃ লালন, করনেশনপাড়ার দহির উদ্দিনের ছেলে মোঃ লিটন, মোঃ বাবু,হাবিব,রুবেল,রাহেন,মানিকসহ কতিপয় সঙ্গবদ্ধ ভূমিদস্যু, সন্ত্রাসী বাহীনি আমার ইজারাকৃত সম্পত্তি থেকে আমাকে উচ্ছেদ করতে এবং উক্ত সরকারি সম্পত্তি বিভিন্ন কায়দায় দখলের চেষ্টা করে আসছে। তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতাদের সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ইজারাকৃত সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছে।

বর্তমান পূণরায় কয়েকজন বিএনপি নেতার সাথে জোগসাজস করে সেই চেষ্টা করে যাচ্ছে। বিগত দিনে ওইসব ভূমিদস্যুদের হাত থেকে আমার ইজারাকৃত সরকারি সম্পত্তি দখল এবং সেখানে অবৈধ স্থাপনা নির্মান বন্ধ সহ আমার বাড়ির সম্মুখে  আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে নওগাঁ সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা দায়ের করি। সে মামলায় বিজ্ঞ আদালত সম্পূর্ণ  পর্যালোচনান্তে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেন। আমার ইজারাকৃত সম্পত্তি আমার চলাচলের একমাত্র রাস্তা যা বন্ধ হয়ে গেলে আমি ও আমার পরিবার সম্পূণরুূপে অবরুদ্ধ হয়ে পড়বো। এছাড়াও উপরোক্ত বিষয়ের আলোকে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একটি আদেশ জারি করেন, যাতে তিনি স্পষ্ট উল্লেখ করেন, উক্ত সম্পত্তিটি অন্যত্র ইজারা প্রদান করলে বর্তমান লীজ গ্রহীতার বাড়ির সৌন্দয্য এবং চলাচল দুষ্কর হয়ে পড়বে। সেই সাথে তিনি উক্ত সম্পত্তি অন্যত্র ইজারা প্রদান না করে আমার নামে ইজারা প্রদানের আদেশ দেন।  বর্তমানে উক্ত সম্পত্তিতে আমি দখলে থাকলেও উপরোক্ত কুচক্রী মহল বিভিন্ন ভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছে। এমতাবস্থায় আমি এবং আমার পরিবার নানা আতঙ্ক ও শঙ্কায় দিন কাটাচ্ছি।

সংবাদ সম্মেলনে আলহাজ্ব ইউসুফ আলী কবিরাজসহ তার ছেলে ইয়াছির আরাফাত নাহিদ উপস্থিত ছিলেন। অভিযুক্ত লালন বলেন, কারও সম্পত্তি দখল করিনি আমি আমার পৈতিক সম্পত্তির উপর দোকান নির্মান করেছি। আর ঐ জায়গা যেহেতু সরকারি সম্পত্তি সেজন্য জনসাধারনের জন্য উন্মুক্ত রাখতে সকলে মিলে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমার জানা নেই। তবে লিখিত অভিয়োগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com