মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

নিম্নচাপ পরিণত লঘুচাপে, ৭ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
নিম্নচাপ পরিণত লঘুচাপে, ৭ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বৃষ্টিপাত ঘটিয়ে দুর্বল হয়ে শুক্রবার সন্ধ্যায় স্থলভাগে পৌঁছে শেরপুর ও সংলগ্ন মেঘালয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অতি ভারি বৃষ্টির ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ধাপে ধাপে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় এবং অবশেষে শুক্রবার সন্ধ্যায় সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়। এটি ধীরে ধীরে উত্তর বা উত্তরপূর্ব দিকে সরে গিয়ে বৃষ্টি ঝরিয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে।

লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এতে ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com