সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

৪ দিনের রিমান্ড শেষে ফের আদালতে মমতাজ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
৪ দিনের রিমান্ড শেষে ফের আদালতে মমতাজ

চার দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। মানিকগঞ্জের সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে এই রিমান্ডে নেওয়া হয়েছিল।

শুক্রবার (৩০ মে) সকাল ১১টা ৩০ মিনিটে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-৩ এ হাজির করে পুলিশ।

২০১৩ সালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থিত মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় মমতাজকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর স্থানীয় মজনু মোল্লা একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়।

মানিকগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া জানান, সিংগাইর থানার মামলার রিমান্ড শেষে মমতাজকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে আরেকটি মামলায় নতুন করে দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় তাকে হরিরামপুর থানায় পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com