মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

রাজধানীতে চলছে ‘নজরুল রক কনসার্ট’, গাইবে দেশের শীর্ষ ১০ ব্যান্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
রাজধানীতে চলছে ‘নজরুল রক কনসার্ট’, গাইবে দেশের শীর্ষ ১০ ব্যান্ড

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী সংগীত আয়োজন ‘নজরুল রক কনসার্ট ২০২৫’। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই কনসার্টে অংশ নিয়েছে দেশের ১০টি খ্যাতনামা ব্যান্ড। তরুণ প্রজন্মসহ হাজার হাজার মানুষ উভোগ করছে এ আয়োজনটি।

কনসার্টটি আয়োজন করেছে কবি নজরুল ইনস্টিটিউট, নজরুলের ১০টি দ্রোহ ও জাগরণের গানকে রক সংগীতের নতুন আঙ্গিকে উপস্থাপনের লক্ষ্যে। এই ১০টি গান নিয়ে তৈরি একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা স্তফা সরয়ার ফারুকী।

অ্যালবামে অংশ নিয়েছে ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফরেন্ট টাচ, মিজান অ্যান্ড ব্রাদার্স, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড। এই ব্যান্ডগুলো অ্যালবামের গানগুলো ছাড়াও নজরুলের আরও জনপ্রিয় কিছু উদ্দীপনামূলক গান পরিবেশন করা গবে এই আয়োজনে।

নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, “সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকেরা নজরুলকে এক নতুন রূপে উপভোগ করবেন।”

উল্লেখ্য, ‘নজরুল রক কনসার্ট’-এ অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে। অ্যালবামের গানগুলো কবি নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট, ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে।

অ্যালবামের গানগুলো হলো: ‘এই শিকল-পরা ছল্’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘কারার ঐ লৌহ-কবাট’, ‘জাগো অনশন-বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ এবং ‘জয় হোক জয় হোক’।

নজরুলের বিপ্লবী চেতনা ও সৃষ্টিশীলতা নিয়ে এমন রক আয়োজন সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংগীতবোদ্ধারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com