মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

জামালপুরে কূপ খননের পর গ্যাসের সন্ধান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
জামালপুরে কূপ খননের পর গ্যাসের সন্ধান

জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে। রোববার দুপুরে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা বলছেন, ২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার মাটির নিচের স্তরে থেকে ৭ দশমিক ২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে। তার উপরে আরও একটি স্তর রয়েছে। ওইখানেও গ্যাস রয়েছে। আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কি পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে।

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস খনন কূপটির খনন‌ কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়।

কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, “গ্যাস বের হচ্ছে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কি পরিমাণ গ্যাস রয়েছে। পরীক্ষা শেষে তা জানা যাবে। “এছাড়া অন্য কোনো খনিজ পদার্থ থাকলে সেটিও পরীক্ষা শেষে জানা যাবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com