মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের বরাদ্দ বাড়ল ২ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের বরাদ্দ বাড়ল ২ হাজার কোটি টাকা

২০২৫ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় নির্বাচন কমিশনের (ইসি) জন্য আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সোমবার ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের জন্য নির্বাচন কমিশনের মোট বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৯৫৬ কোটি টাকা।

এই বরাদ্দের মধ্যে ২ হাজার ৭২৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে পরিচালন ব্যয়ের জন্য এবং ২২৯ কোটি টাকা উন্নয়ন ব্যয়ের আওতায়। গত ২০২৪–২৫ অর্থবছরে ইসির সংশোধিত বাজেট ছিল ১ হাজার ১৪২ কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৮১৪ কোটি টাকা বা প্রায় ১৫৯ শতাংশ।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় নির্বাচন কমিশনের বরাদ্দ নিয়ে আলাদাভাবে কিছু না বললেও বাজেটের মন্ত্রণালয় ও খাতভিত্তিক বরাদ্দ তালিকায় এ তথ্য উল্লেখ করা হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, বরাদ্দ বৃদ্ধির বড় অংশই নির্বাচন আয়োজন সংক্রান্ত পরিচালন ব্যয়ের জন্য নির্ধারিত।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ছিল প্রায় ৪ হাজার ১৯০ কোটি টাকা। তার মধ্যে পরিচালন ব্যয়ই ছিল প্রায় ৩ হাজার ৯৮১ কোটি টাকা। সেই তুলনায় আসন্ন নির্বাচনের জন্য পরিচালন ব্যয়ের বরাদ্দ এখন তুলনামূলকভাবে কিছুটা কম হলেও প্রস্তুতির অংশ হিসেবেই এই বরাদ্দকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com